​ওয়াকআউটের পর ফের সংসদ অধিবেশনে বিরোধী দল

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৭:৩৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৭:৫৭:২৭ অপরাহ্ন
‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউটের পর মাগরিবের বিরতির শেষে আবারও সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিরোধী দল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিরোধী দল জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে। পরে মাগরিবের বিরতির পর তারা পুনরায় অধিবেশনে অংশ নেয়।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘যৌক্তিক আপত্তি সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। আমরা এসব বিলের দায় নিতে চাই না।’ এরপর তার নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের তৃতীয় দফা ওয়াকআউট।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

​সংসদ অধিবেশন থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :