লেবাননে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে রেডক্রসের ‘তীব্র ক্ষোভ’

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১২:৩৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:১৭:৫৬ অপরাহ্ন
লেবাননের জনাকীর্ণ এলাকাগুলোতে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে হামলার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী না করলেও আইসিআরসি জানিয়েছে, লেবাননের চিকিৎসাকেন্দ্রগুলোতে আহতদের উপচেপড়া ভিড় সামলাতে তারা স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

লেবাননে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর বলেন, ‘পুরো লেবানন যখন একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল, ঠিক তখনই প্রাণঘাতী হামলার ঢেউ দেশটিকে আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে।’

অ্যাগনেস ধুর আরও বলেন, ‘অনেকে যখন নিজ বাড়িতে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, ঠিক তখনই তাদের প্রিয়জনদের খুঁজতে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় এবং হাসপাতালে ছুটতে হচ্ছে। কিন্তু সেই নিরাপত্তা এখন ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৫৪
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :