​সংসদে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল পাস

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১২:২৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১২:২৫:৩২ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল-২০২৬ সংসদে পাস করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল-২০২৬ সংসদে পাস করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুইটি বিলই পাসের জন্য সংসদে উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিল দুইটি সংসদ সদস্যদের ভোটের জন্য সংসদে তুলে ধরেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বিলটি পাস করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :