তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৭:০৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৭:০৭:৪৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর প্রয়াত ভাই আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

সংসদে দেওয়া বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে খালেদা জিয়া তাঁর দুই সন্তানসহ পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। তিনি বলেন, ‘যদি কোনো দিন সুযোগ হয়, তবে স্বাধীনতাযুদ্ধে বেগম খালেদা জিয়ার যে অবদান, তার জন্য তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রী (তারেক রহমান) ও তাঁর ভাইকে (আরাফাত রহমান) ৯ মাস বন্দী থাকার কারণে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি।’

সংসদ সদস্য মুজিবুর রহমান উল্লেখ করেন, তিনি এই প্রস্তাব প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না, বরং ইতিহাসের সত্য তুলে ধরার জন্য করছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :