​মধ্যপ্রাচ্যের অস্ত্রবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৮:০৪:০১ অপরাহ্ন
মধ্যপ্রাচ্য সংঘাতের অস্থায়ী অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আশা করছে সংঘর্ষে যুক্ত সকল পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে এবং স্থায়ী ও টেকসই সমাধানের জন্য এই সুযোগটি ব্যবহার করবে, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। 

বাংলাদেশ সরকার যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সকল পক্ষের প্রশংসা করেছে, যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সকল বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যায় এবং করা উচিত।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :