প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১১:০৭:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:২৯:৩১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিমান বাহিনীর বর্তমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বৈঠকে দেশের আকাশসীমা রক্ষা এবং দুর্যোগকালীন সেবায় বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :