ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে বলেছেন, ‘বিএনপিকে ধন্যবাদ জানাই, নির্বাচনে আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। আমাকে মনোনয়ন দিলে আমার এত জনপ্রিয়তা, তা হয়তো আমি জানতাম না।’
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা আরও বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক নারী ছিল সামনের সারিতে। কিন্তু তারা এখন হারিয়ে গেছে। এ সংসদে নারী মাত্র সাতজন। ৫২ শতাংশ নারীদের পেছনে ফেলে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাননি দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সাবেক সদস্য রুমিন ফারহানা।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে