এক কোটি ৪০ লাখ মানুষ জীবন দিতে প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৪:৪৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৭:২০:৩৬ অপরাহ্ন
সার্বভৌমত্ব রক্ষায় অন্তত এক কোটি ৪০ লাখ ইরানি নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরানের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থানেই থাকবেন।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ পর্যন্ত ইরানে অন্তত ২,০৭৬ জন নিহত এবং ২৬,৫০০ জন আহত হয়েছে।

এই আগ্রাসনের জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :