ঈদুল আজহা কবে, কী বলছে আমিরাত

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:১৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:১৭:০৯ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ২০২৬ সালের মে মাসে বছরের অন্যতম দীর্ঘ ছুটির অপেক্ষায় রয়েছেন। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটি।

জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০২৬ সালে জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে (সোমবার)। সেই হিসাবে, আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)। এর পরদিন ২৭ মে শুরু হতে পারে ঈদুল আজহা, যা চলবে ২৯ মে (শুক্রবার) পর্যন্ত।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার অনুমোদিত তালিকা অনুযায়ী, আরাফাত দিবস ও ঈদের তিনদিন মিলিয়ে মোট চারদিন (মঙ্গলবার থেকে শুক্রবার) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে শনিবার ও রোববারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে বাসিন্দারা টানা ছয়দিনের ছুটি পাবেন।

তবে কেউ যদি ২৫ মে (সোমবার) একদিনের ছুটি নেন, তাহলে সপ্তাহান্তসহ টানা নয়দিনের ছুটি উপভোগ করতে পারেন। ফলে অনেকেই এই সময় ভ্রমণ বা পারিবারিক আয়োজনের পরিকল্পনা করছেন।

প্রসঙ্গত, সব ইসলামী উৎসবের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই ঈদের নির্দিষ্ট তারিখ জানতে জিলহজ মাসের চাঁদ ওঠার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :