গোপালগঞ্জের কোটালীপাড়ায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল পুকুরে লুকিয়ে রাখার দায়ের এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।
জরিমানাকৃত ওই তেল ব্যবসায়ী হলেন- কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তেল ব্যবসায়ী আসমা খাতুন ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল তেল পুকুরে পানিতে লুকিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল তেল উদ্ধার করে। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তেল ব্যবসায়ী আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরও বলেন, তেলের মজুদ ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন