সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের বাঁধ আইন অমান্য করে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াগাঁও, গোরেরগাঁও, কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের শতাধিক সশস্ত্র লোকজনের বিরুদ্ধে। এতে ডাকুয়ার হাওর ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের কৃষকদের ওপর হামলা করা হলে কমপক্ষে ২০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) সকালে মোহনপুর গ্রামের লোকজন ও নোয়াগাঁও এলাকার লোকজনকে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। তিনি বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করেন। সভা চলাকালেই মছব্বির মেম্বারের নির্দেশে তার এলাকার পাঁচ শতাধিক সশস্ত্র লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় বাঁধ কাটতে বাধা দিলে কৃষকদের ওপর হামলা করা হয়। এতে মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জন আহত হন। সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা করেছেন। কিন্তু এর আগেই নোয়াগাঁও এলাকার লোকজন আইন অমান্য করে বাঁধ কেটে দিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বলেন, এক পক্ষ প্রশাসনের সিদ্ধান্ত না মেনে বাঁধ কেটে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, আমাদের গ্রামের লোকজন বাঁধ কাটতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন