​অনলাইনে ক্লাসের মাধ্যমে মেধার অপমৃত্যু ঘটবে: জামায়াত আমির

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৫:০৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৫:০৭:২২ অপরাহ্ন
অনলাইনে ক্লাসের মাধ্যমে মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জে দলটির দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘অনলাইনে ক্লাসের মাধ্যমে মেধার অপমৃত্যু ঘটবে। এ বয়সে ডিভাইস হাতে দিয়ে দিলে তাদের মেধা মৃত্যুগর্ভে চলে যাবে। আমাদের সন্তানদের লেখাপড়া ক্ষতির মুখে। অনলাইনে শিক্ষা দিতে গিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জায়গায় আরও বেশি অপচয় হবে।’

এসময় জ্বালানি তেল নিয়ে তিনি বলেন, ‘সংসদে এমনভাবে বিবৃতি দেয়া হয় যেন সমস্যা তো নাই যেন তেলের উপর ভাসে বাংলাদেশ। সংকট যদি নাই থাকবে তাহলে কেন কিলোমিটারের পর কিলোমিটার ধরে লম্বা লাইন নিয়ে পেট্রোল পাম্পে মানুষ দাঁড়িয়ে থাকে। পাম্পে তেল নাই কিন্তু বিভিন্ন জায়গায় বেশি দামে তেল বিক্রি হচ্ছে। সরকার বাস্তব চিত্র তুলে ধরছে না। সরকার লুকোচুরি করছে।’

সংবিধান বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার জনগণের কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছেন। জনগণের অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। জামায়াতে ইসলামী কাটাছেঁড়া সংবিধান চায়না। আমরা আগেও নেমেছি এবার আবারও নামবো জনগণের দাবি আদায় করে ছাড়বো। ফ্যাসিবাদ একজন থেকে আরেকজনের কাছে সংক্রমিত হয় আমরা সেটা লক্ষ্য করছি।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :