নদীতে নোঙর করা ট্রলার থেকে ৬২০০ লিটার তেল জব্দ

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৫:৩৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৫:৩৩:৩২ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ার আন্ধার মানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে মোট ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ লিটার ডিজেল এবং ৩ হাজার লিটার পেট্রোল, যা ৩১টি ব্যারেলে সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, আন্ধার মানিক নদীপথে তেল পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র বা ক্রয় রশিদ দেখাতে না পারায় তেলগুলো জব্দ করা হয়। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিসমিল্লাহ ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা তেলের মধ্যে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :