প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎ শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে