স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী।সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করার কথা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা মূলত একজন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ছিলেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার এক ছেলে যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে