​মাদারীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৩:০৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৩:০৯:২৫ অপরাহ্ন
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার  রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত অজয় বরগুনার পাথরঘাটার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। সমাদ্দার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপ চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :