​কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:৩০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০১:৩০:৪২ অপরাহ্ন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক প্রাণ হারান। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার।

অন্যদিকে জেলার বুড়িচং উপজেলায়ও পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে আরও দুইজন নিহত হয়েছেন।

সব মিলিয়ে দুই উপজেলায় পৃথক ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন। বুধবার ভোরে উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :