এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর পূর্বাচলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।
তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহার যাত্রা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি নির্বিঘ্নে উত্তরবঙ্গের যাতায়াত করতে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান তিনি।
সরকার কর্তৃক পূর্বঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এই কর্মসূচির আওতায় নিজ মন্ত্রণালয়ে ৩৫ লাখেরও বেশি বৃক্ষরোপণ করার ঘোষণা দেন তিনি। সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। কারণ এটি সরকারের অগ্রাধিকার দেয়া একটি প্রকল্প।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে