​এক কোরাল ৩০ হাজারে বিক্রি

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন
কুয়াকাটা মাছ বাজারে প্রায় ২৩ কেজি ওজনের এক কোরাল মাছ বিক্রি হয়েছে । মাছটি সুন্দরবন এলাকা থেকে জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। মাছটি বিক্রি হয় প্রায় ৩০ হাজার ৬ শত ৪৫ টাকায়। মাছটি বাজারে নিয়ে আসলে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায়।

বুধবার (১ এপ্রিল ) সকালে জেলে ফারুক মাঝি কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে ঢাউস সাইজের মাছটি নিয়ে আসেন। মাছটির ওজন ছিল  ২২ কেজি ৭০০ গ্রাম।  খোলা ডাকের মাধ্যমে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬শ ৪৫ টাকায় বিক্রি হয়। ফারুক মাঝি জানান,  সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পেতেছিলেন। সেখানে  ২৩ কেজি ওজনের কোরাল মাছটি পেয়েছেন। মাছটি স্থানীয়  বাজারে ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করেছেন। ফারুক মাঝি তালতলী থানার, নিশান বাড়িয়া গ্রামের বাসীন্দা ।
খান ফিশের পরিচালক মোঃ জাহাঙ্গীর খান জানান, বড় মাছের চাহিদা অনেক বেশি। এসব মাছের ভালো দাম পাওয়া যায়। দুইদিন‌ আগেও তারা অনেকগুলো মাছ বিক্রি করেছেন বলে জানান । 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, উপকূলের জেলেদের জন্য এটি স্বস্তির খবর । বড় বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে এটি মাছ ধরায় সরকারের  নিষেধাজ্ঞার একটি সুফল।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :