নিবন্ধন না পাওয়ায় হচ্ছে না রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল লোডিং

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১১:৫৬:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১১:৫৬:০০ পূর্বাহ্ন
নিবন্ধন না পাওয়ায় ৭ এপ্রিল হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল লোডিং। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এ তথ্য জানান।

এর আগে ১৪ মার্চ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোড ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এটি হবে দেশের পরামাণু বিদ্যুৎ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রকল্পের একটি ইউনিট ডিসেম্বরের মধ্যে পূর্ণ ক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। 

মন্ত্রী বলেন, বাংলাদেশে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ বৃহত্তর জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা খোঁজা হচ্ছে। তবে এই উদ্যোগটি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষায় আছি। রাশিয়া বিশ্ব জ্বালানি বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে। জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। আমরা কীভাবে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে পারি তা পরীক্ষা করে দেখছি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিদ্যুৎ নিরাপত্তা দেশের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। এজন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন জোরদার এবং জাতীয় গ্রিডে নতুন সক্ষমতা যোগ করা প্রয়োাজন। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো উৎপাদনে যাওয়া এবং গ্রিডে যোগ করা যেতে পারে এমন পরিমাণ বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :