বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জরুরি সংকটে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্য সচিব নাজমুল বাশার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে গঠিত এই সেলে এনসিপির পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম, রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক রাসেল মোল্লা এবং মানবাধিকার বিষয়ক সমন্বয়ক নাভিদ নওরোজ; সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি; অন্যদিকে ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রধান সমন্বয়ক করা হয়েছে হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স), সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার), আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত), জরুরি সাড়া ও অপারেশন প্রধান সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে), আইনি-প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা প্রধান সমন্বয়ক মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), কল্যাণ-প্রশিক্ষণ ও কাউন্সেলিং সমন্বয়ক নাইমুর মাহের (কানাডা), যোগাযোগ-গণমাধ্যম ও তথ্য সুরক্ষা সমন্বয়ক নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), নারী-কল্যাণ ও শিশু সুরক্ষা সমন্বয়ক চম্পা আক্তার (রাশিয়া) এবং মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া)।
এতে বলা হয়েছে, এই সেলের মাধ্যমে প্রবাসীদের জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, পরিবার ও সন্তানের নিরাপত্তা বিষয়ে সহযোগিতা, বুলিং ও সাইবার বুলিং প্রতিরোধ, আইনি ও প্রশাসনিক পরামর্শ, মানবিক সহায়তা ও ফান্ডরেইজিং, মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠানো, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, শিক্ষা ও ক্যারিয়ার নির্দেশনা, মানসিক স্বাস্থ্য সহায়তা, নারী ও শিশু সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রাইভেসি বিষয়ে পরামর্শ, বিদেশে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষা এবং মানবপাচার প্রতিরোধে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
পাশাপাশি ২৪/৭ জরুরি সহায়তার জন্য ইমেইল ও আন্তর্জাতিক হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাখা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সেলের প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল বলেন, সংকটে কোনো প্রবাসী যেন একা না থাকে— এই লক্ষ্য নিয়েই সহমর্মিতা, ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে আমরা সবসময় প্রবাসীদের পাশে থাকতে চাই।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে