​সংসদে ভুল স্বীকার করলেন হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৮:০৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৮:০৩:০২ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সংসদ শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) চতুর্থ বৈঠকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি সংসদের নিয়ম অনুসারে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করতে ভুল করেন। পরে বক্তব্য শেষ হলে এ ভুল স্বীকার করেন হাসনাত আবদুল্লাহ।

সম্পূরক প্রশ্নের পর তিনি বলেন, আমার সাড়ে সাতাশ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন। আমার জন্ম ১৯৯৮ সালে। সে জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।

এর আগে বক্তব্যের শুরুতে তিনি আরও উল্লেখ করেন, সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেয়ার কথা বলে ফেলেন। সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :