নড়াইল সদরে একটি পাম্পে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৯ মার্চ) র্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে।
এক বার্তায় র্যাব জানায়, নড়াইলের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলীকে যশোরের বাঘারপাড়া হতে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সদরের তুলারামপুর রেলসেতুর পূর্ব প্রান্তে যশোর নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাকচাপায় নিহত হন পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ম্যানেজার নাহিদ তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার আহত বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামে এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেলা নেওয়াকে কেন্দ্র করে ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই চালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।
পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্বিতণ্ডার পরও ওই চালক ট্রাক নিয়ে পাম্পেই অবস্থান করছিলেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায়, ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই প্রাণ হারান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে