বাগেরহাটের মোংলা শিল্পাঞ্চলে জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনীসহ যৌথবাহিনী।
রোববার (২৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মোংলা শিল্পাঞ্চলে অবস্থিত ‘যমুনা পেট্রোলিয়াম লিমিটেড’-এ এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত যৌথ দল এই অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এতে দেখা যায়, নথিপত্রের চেয়ে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল সেখানে মজুত ছিল। জব্দকৃত এই তেলের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।
কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে মজুতকৃত এই তেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাগেরহাট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলমান রয়েছে। দেশের অভ্যন্তরীণ তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যে কোনো ধরনের কালোবাজারি রুখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে