মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি পেরিয়ে এখন পর্যন্ত কোনো জাহাজ বাংলাদেশে আসেনি। তেল-গ্যাসবাহী দুটি ট্যাংকার এখনো পারস্য উপসাগরে আটকে রয়েছে। তবে হরমুজের সঙ্গে সংযুক্ত ওমান উপসাগর থেকে এলপিজি নিয়ে একটি ট্যাংকার সীতাকুণ্ডে পৌঁছেছে। শিপিং এজেন্টদের মতে, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ এলাকা থেকে এটাই বাংলাদেশে পৌঁছানো প্রথম এলপিজিবাহী ট্যাংকার।
শিপিং এজেন্টস সূত্রে জানা গেছে, ‘এমটি বিডব্লিউইকে বোর্নহোম’ নামের ট্যাংকারটি ওমান থেকে ৩ হাজার ৮০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি নিয়ে এসেছে। আকারে এটি ছোট এলপিজি ট্যাংকার। চালানটির আমদানিকারক স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি (বিডি) লিমিটেড। স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান বলেন, ‘এলপিজির বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। যুদ্ধ শুরুর পর সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের অব্যাহত অনুরোধে যুদ্ধ এলাকা থেকেই এলপিজি সংগ্রহ করে পাঠিয়েছে একটি সরবরাহকারী প্রতিষ্ঠান।’
ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি সি-সাইড ট্রেডার্সের কর্ণধার হুমায়ুন কবীর বলেন, মার্চের দ্বিতীয় সপ্তাহে ট্যাংকারটি ওমানের দুকম বন্দর থেকে যাত্রা করে প্রথমে শ্রীলঙ্কায় যায়। সেখানে আংশিক খালাসের পর সীতাকুণ্ডে এসে বাকি এলপিজি খালাস করে। গত শুক্রবার এলপিজি খালাস শেষে ট্যাংকারটি ফিরেও গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দেয় ইরান। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরানি বাহিনী। এই প্রণালির সঙ্গে সংযুক্ত পারস্য উপসাগরেও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। ৩ মার্চ ওমানের দুকম বন্দরের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনাও ঘটে।
বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন