​ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যু

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০২:০৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০২:০৪:৩১ অপরাহ্ন
ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২৮ মার্চ) ভারতীয় কর্তৃপক্ষ শোক প্রকাশস্বরূপ সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে এদিন সকাল থেকে বন্দরে পণ্যবাহী ট্রাকের চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সাময়িক স্থবিরতা দেখা দেয়।

অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রোববার (২৯ মার্চ) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবার চালু হবে।

এদিকে বন্দর এলাকায় পণ্য খালাস ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী এবং সি অ্যান্ড এফ এজেন্টদের মধ্যে সাময়িক প্রভাব পড়লেও দ্রুত কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :