জ্বালানিমন্ত্রী

​কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৪:৪৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৭:০৯:১৮ অপরাহ্ন
বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি)।

মন্ত্রী বলেন, বারবারই বলেছি, তেলের আমাদের সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে যে, পেট্রোল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগতো; এখন হঠাৎ যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ শুরু করেছে। যার কারণে ওই পেট্রোল পাম্প আগে সারা দিনে যা বেচতো এখন দুই ঘণ্টায় তা বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটি বন্ধ হয়ে যায়, আর বলা হয় পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :