ছুটির দিনেও রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের মালিক ও চালকদের। একদিকে ছুটির কারণে ডিপো বন্ধ, অন্যদিকে সরবরাহ কম থাকায় রাজধানীর অনেক পাম্প আজও তেল বিক্রি বন্ধ রেখেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সরেজমিনে দেখা গেছে, মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর ও প্রগতি সরণিসহ রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। ফলে চালকরা অনেক সময় রাস্তার মাঝেই ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন।
গত কয়েক দিনের তুলনায় লাইন কিছুটা কমলেও অনেক পাম্পে এখনও অপেক্ষার সময় দীর্ঘ। চালকরা জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাওয়া যায় না। এতে দিনের বেশির ভাগ সময়ই তেল নেয়ার কাজে চলে যাচ্ছে।
পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম আসছে। এছাড়া সম্ভাব্য দাম বৃদ্ধি কিংবা ভবিষ্যতের সংকটের আশঙ্কায় অনেক চালক প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে