জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ৭

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০২:৩২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০২:৩৩:০৯ অপরাহ্ন
জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ সাতজনকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত মধ্য রাতে উপজেলার কালিবাড়ি বাজার এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমান ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারীর ছেলে ফুল মিয়া (৩৮), অন্যান্যরা হলেন- হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে কয়েকটি যানে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ পেট্রোল পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে তেলসহ ওই সাতজনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

জামালপুর সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছানোর পর তাদের উপস্থিতিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলা স্কুপ /প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :