পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মায়ের কবর জিয়ারতে যান প্রধানমন্ত্রী।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মী ও মন্ত্রীসভার কিছু সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই কন্যা।
এর আগে শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন।
এদিন, সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে যমুনা প্রাঙ্গণে।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে