সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া নিরব হোসেনের পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) পরিবারটির হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ-পরবর্তী ভিড়ে পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন জনাব নিরব হোসেন। আজ শুক্রবার নিরব হোসেনের সন্তানদের হাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেয় ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)।
এ সময় ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. মীর রাশেক আলম অভি ও আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান উপস্থিত ছিলেন।
নিরব হোসেনের ছেলে তাহসিন হোসেন নাহিয়ান একজন আহত জুলাইযোদ্ধা। ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর সাইন্সল্যাবের সামনে নাহিয়ান মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়, শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়।
ড্যাবের পক্ষ থেকে নাহিয়ানের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয় এবং পরবর্তীতে তার চিকিৎসাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
নিরবের পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে