ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০২:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০২:৪৪:৩১ অপরাহ্ন
চলতি মাসে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। সেই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বাংলাদেশের স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

বাংলাদেশ দল শুক্রবার (২০ মার্চ) রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে। তার আগেই দল প্রকাশ করেছে বাফুফে। আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন অনুমেয়ই ছিল। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক।

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন বিশ্বনাথ ঘোষ। ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ‎ফাহমিদুল, আরমান ও মিরাজুল। বাংলাদেশের সবশেষ খেলায় তারা ছিলেন না।  

আগামী রোববার (২২ মার্চ) দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ফলে এখন পুরো দলকে পাচ্ছেন না কোচ কাবরেরা।

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার পাঁচ দিন পর (৩১ মার্চ) এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজরা।

বাংলাদেশ স্কোয়াড 
গোলরক্ষক: মিতুল, সুজন হোসেন, মেহেদী হাসান
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়াঁ, শাকিল তপু, আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: সায়িদ শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
স্ট্রাইকার: আরমান ফয়সাল, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :