মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নাগরিক নিহত: ​পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০১:৫২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৩:১৩:০৪ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরো বাংলাদেশিদের দেশে ফেরানো হবে।

শুক্রবার (২০ মার্চ) সকালে দেশে ফিরেছে সৌদিতে মিসাইল হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

যুদ্ধাবস্থায় দেশগুলোতে বাংলাদেশিদের নিরাপত্তার জন্য সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। তাদের সুরক্ষা করার জন্য আমরা যা যা করার করব।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের যে ভাই লাশ হয়ে ফিরে এলেন তার পরিবারের জন্য আমরা আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেব। তার দুই বাচ্চার পড়ালেখার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :