লঞ্চ দুর্ঘটনা: তদন্তে দুই কমিটি, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:১৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০১:৫৩:৩৯ অপরাহ্ন
সদরঘাটের দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠনের পাশাপাশি দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করার তথ্য দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

প্রতিমন্ত্রী জানান, দুটি কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকালে সদরঘাটে দুটি লঞ্চের চাপায় পড়ে ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম সোহেল। দুর্ঘটনায় তার বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন সোহেলের স্ত্রী রুবি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন নৌ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু ইসলামকে। আরেক কমিটির নেতৃত্বে আছেন বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, "আমরা এসব বিষয়ে খুব সিরিয়াস। প্রকৃতপক্ষে যাদের দোষী সাব্যস্ত করা হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেব। কারণ নৌপথে ছোট্ট দুর্ঘটনাও মেনে নেওয়ার সুযোগ নেই।"

আহত নারী অন্তঃসত্ত্বা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সন্তান ভালো আছে; মা আঘাত পেলেও ভালো আছেন।

“এই নারীর ব্যাপার আমরা খুবই কেয়ারফুল।"

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :