​জাবি'র হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৬:০৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৬:০৮:১২ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) হলের একটি কক্ষের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত শিক্ষার্থীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন।

হল সূত্রে জানা গেছে, তিনি শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন। কক্ষের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :