ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কাটজ বলেন, সোমবার (১৬ মার্চ) রাতের ওই হামলায় লারিজানির পাশাপাশি ইরানের আধা সামরিক বাহিনী ‘বাসিজ’-এর প্রধান গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, তাদের মূল লক্ষ্য ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এবং এই অভিযানের সূচনা তাকে দিয়েই শুরু করা হয়েছে।
সোমবারের এই অভিযানকে ইরানের শাসনব্যবস্থার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কাঠামোর ওপর একটি ‘মারাত্মক আঘাত’ হিসেবে অভিহিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
তবে এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। দেশটির কিছু গণমাধ্যম জানিয়েছে, লারিজানি শিগগিরই একটি বার্তা প্রকাশ করতে পারেন, যা তার নিহত হওয়ার দাবিকে প্রশ্নবিদ্ধ করছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ মার্চ রাজধানী তেহরানে কুদস দিবসের মিছিলে জনসমক্ষে দেখা গিয়েছিল আলী লারিজানিকে। তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত তথ্যে দেখা যায়, তিনি সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং কথা বলছিলেন।
এর একদিন আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এক পোস্টে লেখেন, ট্রাম্প বলছেন তিনি দ্রুত বিজয় চান। যুদ্ধ শুরু করা সহজ হলেও, কয়েকটি টুইট দিয়ে তা জেতা যায় না।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে