বিদ্যুৎ ও জ্বালানি বিষয় নিয়ে আলোচনা হয়েছে: প্রণয় ভার্মা

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:৪৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:৪৫:১৮ অপরাহ্ন
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে, সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছের আজ। তিনি আরও বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা যায়, সেবিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব সংযোগ শুধু বর্তমান নয় দীর্ঘমেয়াদেও দু'দেশের অর্থনীতির মধ্যে আরও ভালো সংযোগ গড়ে তুলতে পারে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :