​ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৮:৫৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৮:৫৮:১৭ অপরাহ্ন
ঢাকার আশুলিয়ায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার। এর আগে রোববার মধ্যরাতে আশুলিয়া পলাশবাড়ী নামাপড়া এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এক ভুক্তভোগীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে রোববার মধ্যরাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :