​যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৫৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৫৫:১৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য আন্তর্জাতিক সমর্থনের লক্ষ্যে তার এ সফর।

তিনি শনিবার (১৪ মার্চ) সকালে যাত্রা শুরু করেন। নিউইয়র্কে পৌঁছানোর পথে তুরস্কে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, তুরস্কে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। এসব বৈঠক বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন বাড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ।

সফরের সময় তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব আলোচনার মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করার চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :