বাগেরহাটের মোংলা উপজেলায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নেন।
জানাজা শেষে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে দাফন করা হয় পরিবারের প্রধান আব্দুর রাজ্জাককে। পরে পর্যায়ক্রমে পরিবারের অন্য সদস্যদের দাফন সম্পন্ন করা হয়।
একই পরিবারের এতজনকে একসঙ্গে হারানোর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সকালে কয়রা উপজেলার কনের বাড়িতে নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে। পাশাপাশি রামপালে মাইক্রোবাস চালকের দাফনও সম্পন্ন হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে