নারীদের ক্ষমতায়ন করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাড়ির প্রধান মহিলারাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন। তিনি এই কার্ডটা কি কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু উনার হাতে একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাব যেটা আমি বললাম মহিলাদের ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেয়া যে আমার শক্তি আছে, আমার ফ্যামিলি কার্ড আছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এখানে কাজ করতে আসছি, কাজ করবো। যদি দেখা যায় কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই। আমরা কোনো ক্ষমা করবো না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।’
তিনি বলেন, ‘আসুন আমরা নতুন করে শুরু করি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, পেছনে ফিরে আর না তাকাই। সামনের দিকে তাকিয়ে সামনের দিনগুলো কি করে সুন্দর করা যায়, কি করে আমরা ভালো করে বাস করতে পারি, কি করে বেঁচে থাকতে পারি। তাহলে আমরা সুন্দর একটা দেশ গড়তে পারবো।’
নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দ্রুত কাজ শুরু করেছি, আমি আসতে আসতে হিসাব করছিলাম কয়দিন হলো আমাদের সরকারে আসার, আমি দেখলাম ২২ দিন। এই ২২ দিনের মধ্যেই আমরা কিন্তু ফ্যামিলি কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি। সেই সাথে আমরা ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মাফ করে দিয়েছি কৃষকদের। এটা ঘোষণা হয়ে গেছে এবং গেজেটও হয়ে গেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে