বুধবার সংসদে সরকারি দলের সভা

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৫৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৯:১৭ অপরাহ্ন
আগামী বুধবার জাতীয় সংসদের সরকারি দলে সভা ডাকা হয়েছে। ওই দিন বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে সরকারি দলের এই সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, সভায় সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগের দিন সংসদীয় দলের বৈঠকে বসছে বিএনপি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :