পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তওফিক মাহবুব চৌধুরী ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং রিজার্ভ-টিআর পদে) মো. মাসুদুর রহমান ভূঞাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ও একই মন্ত্রণালয়ের ওএসডি থাকা মোহা. আবদুল আলীম মাহমুদকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। সরকারি চাকরি আইন (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে এই কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবসর দেওয়া পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আবু হাসান মুহম্মদ তারিক ১২তম বিসিএস ক্যাডারের (পুলিশ)। বাকি চারজন ১৫তম বিসিএস ক্যাডারের (পুলিশ)। গত বছরের ২৭ জুলাই ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার। পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহম্মদ তারিক আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। ওই বছরের ২ ফেব্রুয়ারি তিনি রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত আইজিপি আলীম মাহমুদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি করে সরকার।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন