​‘রমজানকে কেউ কেউ লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন’

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৬:৫৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৬:৫৭:৫৩ অপরাহ্ন
পবিত্র রমজান ত্যাগ এবং সংযমের মাস। রহমত,বরকত ও সংযমের মাস। অথচ কেউ কেউ রমজানকে লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম-ওলামার সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান ত্যাগ এবং সংযমের মাস। রহমত- বরকত-সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমজান এলেই আমাদের কেউ কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন।  রমজান মাসকে লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন।

তিনি বলেন,  পবিত্র রমজান মাসেও যারা অসাধু পন্থা অবলম্বন করছেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষের কষ্টের কারণ হবেন না।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :