​প্রতিবেশী দেশে হামলার ঘটনায় ইরানি প্রেসিডেন্টের দুঃখপ্রকাশ

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৬:৪৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৭:০৫:৩৪ অপরাহ্ন
প্রতিবেশী দেশগুলো থেকে ‘প্রথমে হামলা না হলে’ ইরানও তাদের ওপর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে, যেখানে এই বক্তব্য দিয়েছেন তিনি।

পেজেশকিয়ান বলেছেন, ‘যে প্রতিবেশী দেশগুলো আক্রমণের শিকার হয়েছে তাদের কাছে দুঃখপ্রকাশ করা প্রয়োজন বলে আমি মনে করি।’

‘শান্তি প্রতিষ্ঠার’ জন্য আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই’।

‘এখন থেকে, প্রথমে হামলা না করা পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ না করার’ নির্দেশনা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে বলেও জানান পেজেকশিয়ান।

ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করা ‘সম্মান ও স্বাধীনতার পথ নয়’ উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ইরানে আক্রমণ করার জন্য যারা এই মুহূর্তটিকে কাজে লাগাতে চাইছেন তাদের সাম্রাজ্যবাদের পুতুল হওয়া উচিত হবে না।’

সূত্র: বিবিসি

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :