ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তিনটি ঘর।
বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ সংষর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাকিমপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাসের সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন ২০ জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে