আহবায়ক মোরশেদ, সদস্য সচিব মিলন

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের যাত্রা শুরু

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:২২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:২২:১৯ অপরাহ্ন
দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”। গঠিত হয়েছে মোরশেদ মানিককে আহবায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। কমিটিতে  যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। কমিটির নির্বাহী সদস্য হয়েছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ: আজিজ। 

রোববার (১ মার্চ) বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ইফতার শেষে আলোচনা সভা হয়। মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গণমাধ্যমকর্মী গোলাম রব্বানী, হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল ও মাহবুর রহমান।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন বাধা আসলে ঐক্যবদ্ধভাবে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। 

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল বলেন, দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংগঠন ও কমিটি গঠন করা অতীব জরুরী। তার এই প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে আহবায়ক কমিটি গঠন হয়। 

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :