খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়া হবে : ইরানের প্রেসিডেন্ট

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:২৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:২৯:৫০ অপরাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে একটি ‘মহা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মহা অপরাধ কখনও উত্তরহীন থাকবে না। ইসলামী বিশ্ব ও শিয়া ধর্মের ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা উল্টে দেবে। এই উচ্চপদস্থ নেতার বিশুদ্ধ রক্ত ঝরনার মতো প্রবাহিত হবে। আমরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী নিপীড়ন এবং অপরাধকে নির্মূল করব।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা আমাদের পূর্ণ শক্তি ও সংকল্প নিয়ে এবং মুসলিম উম্মাহ ও বিশ্বের স্বাধীনতাকামী মানুষের সমর্থনে এই জঘন্য অপরাধের পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের এমন শিক্ষা দেব যে তারা অনুতপ্ত হতে বাধ্য হবে’।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই শোকাবহ ঘটনায় দেশজুড়ে ৪০ দিনের শোক পালনের পাশাপাশি সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

​কার্যালয়ে বসে কাজ করার সময় নিহত হন খামেনি: রাষ্ট্রীয় টিভি
​খামেনি নিহতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :