​কুয়াকাটায় অগ্নিকান্ডে পুড়ে গেছে সাত দোকান

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১১:৫০:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১১:৫০:১৯ পূর্বাহ্ন
কুয়াকাটা সৈকতের শুন্যপয়েন্টের পূর্বদিকে সরকারি খাস জমিতে নির্মিত অস্থায়ী মার্কেটে অগ্নিকান্ডে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাতটায় আগুন লাগে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে সাত ক্ষুদে দোকানির সর্বনাশ হয়ে গেছে। 

ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশন ইনচার্জ আবুল হোসেন জানান, তারা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা দাবি করছেন হোটেলের চুলা কিংবা বিদ্যুতের লাইন থেকে আগুন লাগতে পারে।  কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি খোঁজ-খবর নিচ্ছেন। আগুন নেভানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :