​৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৩:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৩:০০:১২ অপরাহ্ন
হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক পাঁচটি মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভী গ্রেফতার হন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় চারটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :